শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও অবৈধ সিগারেট জব্দ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে।শুক্রবার রাত প্রায় ৮টার দিকে

2026-04-25T13:06:04+00:00
2026-04-25T13:06:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও অবৈধ সিগারেট জব্দ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১:০৬ পিএম   (ভিজিট : ১৪০)
শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও অবৈধ সিগারেট জব্দ
X

শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও অবৈধ সিগারেট জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। 

শুক্রবার  রাত প্রায় ৮টার দিকে পরিচালিত এই অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাই পণ্য উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে  শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম শহরের মৌলভীবাজার সড়কে অবস্থিত এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করে।

অভিযানে ১০০০ কেজি (প্রায় ২০ বস্তা) ভারতীয় ফুচকা এবং বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪৮ হাজার ৮০০ শলাকা অবৈধ সিগারেট উদ্ধার করা হয়। এর মধ্যে ৩০ হাজার শলাকা ‘পেট্রন’ ব্র্যান্ডের এবং ১৮ হাজার ৮০০ শলাকা ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেট রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। এসব পণ্য অবৈধভাবে দেশে এনে বাজারজাত করার চেষ্টা চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম  জানান, উদ্ধারকৃত পণ্য জব্দ করে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও থানা সূত্র নিশ্চিত করেছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy