শিবপুরে বোরো ধান কর্তন উৎসব

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর শিবপুরে বোরো ধান কর্তন উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ) সকাল সাড়ে এগারোটায় উপজেলার বাজনাবো গ্রামে

2026-04-25T17:07:42+00:00
2026-04-25T17:07:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবপুরে বোরো ধান কর্তন উৎসব
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:০৭ পিএম   (ভিজিট : ২১৩)
বোরো ধান কর্তন উৎসব
X

বোরো ধান কর্তন উৎসব

নরসিংদীর শিবপুরে বোরো ধান কর্তন উৎসব-২০২৬  অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ) সকাল সাড়ে এগারোটায় উপজেলার বাজনাবো গ্রামে এই উৎসব অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোরো কর্তন উৎসব এবং ধানের নমুনা সংগ্রহের লক্ষ্যে শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, পৌর বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল মৈশান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি, উপজেলা জাসাসের আহবায়ক এস এম আরিফুল হাসান, সদস্য সচিব মাহবুব খান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বোরো ধানের সঠিক উৎপাদন পরিমাপ ও ফলনের তথ্য সংগ্রহের জন্য নমুনা শস্য কর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কৃষি উৎপাদনের প্রকৃত চিত্র পাওয়া যায়, যা ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে সহায়ক ভূমিকা রাখে।

এ সময় অতিথিরা মাঠে নেমে নিজ হাতে ধান কেটে নমুনা সংগ্রহ কার্যক্রমে অংশ নেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। তারা কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান।

অনুষ্ঠানটি স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং কৃষি উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সচেতনতা  করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy