নাচোলে ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নে অবস্থিত কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫

2026-04-25T18:41:05+00:00
2026-04-25T18:41:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাচোলে ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:৪১ পিএম   (ভিজিট : ২১৭)
ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন
X

ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নে অবস্থিত কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) উপজেলার কালইর বাজারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

​সম্মেলনে আম চাষীদের স্বার্থ রক্ষা, আম বাজার সম্প্রসারণ এবং আধুনিক পদ্ধতিতে ফল চাষের উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা নাচোলের আমকে বিশ্ববাজারে পরিচিত করতে এবং বাজারজাতকরণে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

​কালইর বাজার ফল ফাউন্ডেশনের সভাপতি ও কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম।

​সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ​আবু তাহের খোকন, সাধারণ সম্পাদক, নাচোল উপজেলা বিএনপি। উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম। শফিকুল ইসলাম, চেয়ারম্যান, নাচোল ইউনিয়ন পরিষদ। কামরুজ্জামান, সাবেক প্রশাসক, নাচোল পৌরসভা। দুরুল হোদা, সাবেক সেক্রেটারি, পৌর বিএনপি। ​মু. তাজাম্মুল হক, সেক্রেটারি, কালইর বাজার ফল ফাউন্ডেশন ও প্রধান শিক্ষক। রফিকুল ইসলাম, বিশিষ্ট ফল চাষী।

​প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম বলেন, নাচোলের অর্থনীতির মূল চালিকাশক্তির অপর একটি অংশ হচ্ছে আম ও ফল চাষ। চাষীরা যাতে সঠিক মূল্য পায় এবং আমের বাজার আরও বড় হয়, সে লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

​সভাপতি জাকারিয়া আল মেহরাব তার স্বাগত বক্তব্যে বলেন, ২০২৫ সালে মাত্র কয়েকজন চাষীকে নিয়ে আমরা এই পথচলা শুরু করেছিলাম। আজ এই ফাউন্ডেশন এলাকার ফল চাষীদের ভরসার স্থল হয়ে দাঁড়িয়েছে। তিনি কালইর বাজারকে একটি আধুনিক ফল ক্রয়-বিক্রয় কেন্দ্রে পরিণত করার প্রতিশ্রুতি দেন।

​উল্লেখ্য, ২০২৫ সালে ফল ফাউন্ডেশনের সভাপতি ও সেক্রেটারির উদ্যোগে এলাকার হাতেগোনা কয়েকজন ফল চাষীকে সাথে নিয়ে কালইর বাজার ফল ফাউন্ডেশন যাত্রা শুরু করে। মাত্র এক বছরের মাথায় প্রতিষ্ঠানটি এলাকার আম ও অন্যান্য ফল চাষীদের মাঝে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে।

​সম্মেলন শেষে উপস্থিত সকল চাষী ও সদস্যদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক ও ফল ফাউন্ডেশনের সেক্রেটারি মু তাজাম্মুল হক।












Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy