পাবনা মানব কল্যাণ ট্রাস্টে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনা সদরের সিংগা মানব কল্যাণ ট্রাস্টে দুই শিক্ষাথীর হেফজ সমাপ্তি উপলক্ষে দোয়া ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।শনিবার বেলা

2026-04-25T20:31:00+00:00
2026-04-25T20:31:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবনা মানব কল্যাণ ট্রাস্টে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৮:৩১ পিএম   (ভিজিট : ৬৬)
ইমাম সম্মেলন
X

ইমাম সম্মেলন

পাবনা সদরের সিংগা মানব কল্যাণ ট্রাস্টে দুই শিক্ষাথীর হেফজ সমাপ্তি উপলক্ষে দোয়া ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। 

শনিবার বেলা ১০ টায় ট্রাস্টের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অবসরপ্রাপ্ত অধ্যাপক  আলহাজ্ব মো: আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান পাবনা কলেজের সহকারী অধ্যাপক আলহাজ্ব ড. মো: আলমগীর হোসেন। 

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর পবিত্র কোরআন তেলাওয়াতের পর দৃষ্টিপ্রতিবন্ধী দুই শিক্ষার্থীকে হেফজ প্রদান করা হয়। পরে তাদের সমাপনী ছবক শুনানো হয়। 

এরপর শুরু হয় ইমাম সম্মেলন। সম্মেলনে বক্তব্য দেন, হাফেজ মাওলানা মুফতি ইমরান হোসেন, হাফেজ মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ, হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মাওলানা আব্দুল মান্নান, হাফেজ মাওলানা ইউনুস আলী খান, হাফেজ মাওলানা সিবগাতুল্লাহ, হাফেজ মাওলানা জাকারিয়া জুলফিকার জামি, হাফেজ মাওলানা আব্দুর রশিদ ও মাওলানা আব্দুল মালেক প্রমুখ। 

অনুষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল পদ্ধতিতে পড়ালেখা, এতিম, শারীরিক প্রতিবন্ধী, মুখ ও বধির শিক্ষার্থীর শিক্ষা পদ্ধতি, ট্রাস্টের নবনির্মিত ভবন ও যাদুঘর নিয়ে আলোচনা করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy