সিরাজগঞ্জ পৌর শহরে পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার। আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে নিজ হাতে গাছ লাগিয়ে শহরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন তিনি।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) পৌর শহরের চান্দানী মোড়ে নিজস্ব অর্থায়নে পাম্প গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য শহর গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে শহরের বিভিন্ন এলাকায় আরও বৃক্ষরোপণ করা হবে বলেও জানান তিনি।
জানা গেছে, কর্মসূচির জন্য ১’শ পাম্প গাছের চারা ঢাকার ‘মায়ের দোয়া নার্সারি’ থেকে সংগ্রহ করা হয়েছে। উক্ত নার্সারির মালিক ফরিদুল ইসলাম এসব চারা সরবরাহ করেন।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিবেশ রক্ষায় এমন কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে।