হাটহাজারীতে শুটারগানসহ ১৮ মামলার আসামি গ্রেফতার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

হাটহাজারীতে অস্ত্রসহ মো: ওসমান গণি প্রকাশ মনা (৩৫) নামে ১৮ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।রোববার দুপুরে জেলা

2026-04-27T17:19:20+00:00
2026-04-27T17:19:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হাটহাজারীতে শুটারগানসহ ১৮ মামলার আসামি গ্রেফতার
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:১৯ পিএম   (ভিজিট : ২৩৪)
আসামি গ্রেফতার
X

আসামি গ্রেফতার

হাটহাজারীতে অস্ত্রসহ মো: ওসমান গণি প্রকাশ মনা (৩৫) নামে ১৮ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার দুপুরে জেলা গোয়েন্দা ও হাটহাজারী থানা পুলিশ চিকনদন্ডী ইউনিয়নের একটি পাঁচতলা ভবনে যৌথ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র  তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি ম্যাগজিনসহ বিদেশী পিস্তল, তিনটি শুটারগান, ১১ রাউন্ড ৭.৬৫ পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শুটারগানের কার্তুজ, দেশীয় ধারালো অস্ত্র (চাপাতি ও সুইচ গিয়ার চাকু), নগদ ৫১ হাজার টাকা, বিভিন্ন মডেলের একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অস্ত্র ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এবং অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রয়ের সঙ্গে তার সম্পৃক্ততা স্বীকার করেছে বলে জানান  পুলিশ।তার দেয়া তথ্যের ভিত্তিতে পলাতক দুই আসামি হৃদয় (৩০) ও রাজু (৩২)-এর সংশ্লিষ্টতার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তাদেরকে গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। গ্রেপ্তারকৃত ওসমান গনি হাটহাজারী ফরহাদাবাদ ইউনিয়নের জাফর আহম্মদের পুত্র।

হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইন ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা হয়েছে। একই সঙ্গে সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ ১৮ টি মামলা রয়েছে বলে জানা যায়। 

অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy