এবার ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ, যা জানা গেল

অনলাইন ডেস্ক

প্রযুক্তি

ইন্টারনেট গ্রাহকদের জন্য উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন শুল্ক কাঠামো অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।সরকারের

2026-04-27T17:21:58+00:00
2026-04-27T17:21:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ, যা জানা গেল
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:২১ পিএম   (ভিজিট : ১৩৭৬)
ফাইল ছবি
X

ফাইল ছবি

ইন্টারনেট গ্রাহকদের জন্য উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন শুল্ক কাঠামো অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। 

সরকারের ‘এক দেশ, এক রেট’ নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে এখন থেকে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) স্যাম অনলাইন সর্বনিম্ন ৫০০ টাকায় ৩০ এমবিপিএস থেকে শুরু করে সর্বোচ্চ ৩০০০ টাকায় ২৫০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা প্রদান করতে পারবে।

আজ সোমবার (২৭ এপ্রিল) বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নতুন এই ট্যারিফ প্ল্যান চূড়ান্ত করা হয়েছে।

গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা এবং ইন্টারনেটের সুষম বণ্টন নিশ্চিত করতেই এই সমন্বিত মূল্যতালিকা কার্যকর করা হয়েছে বলেও জানিয়েছে বিটিআরসি।

বিটিআরসি জানায়, সরকারের ‘এক দেশ, এক রেট’ নীতিমালার আলোকে ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইডথের আনুপাতিক সমন্বয় করে এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। গ্রাহক পর্যায়ে সেবার মান নিশ্চিত করার শর্তে স্যাম অনলাইনকে ৩০ এমবিপিএস থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন প্যাকেজ পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

নতুন অনুমোদিত তালিকায় দেখা গেছে, সর্বনিম্ন ৩০ এমবিপিএস গতির ইন্টারনেটের মাসিক সর্বোচ্চ বিল নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। এছাড়া ১০০ এমবিপিএস গতির জন্য ১০০০ টাকা এবং সর্বোচ্চ ২৫০ এমবিপিএস গতির প্যাকেজের জন্য মাসিক ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই সকল সংযোগের ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ারড কন্টেনশন রেশিও হবে ১:৮।











Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy