সারিয়াকান্দির সাবেক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার পদক অর্জন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) বিভিন্ন বিভাগে অবদানের জন্য প্রতিবছর বাহিনীর সদস্যদের কয়েকটি ক্যাটাগরিতে পদক দেওয়া

2026-04-27T20:53:08+00:00
2026-04-27T20:53:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সারিয়াকান্দির সাবেক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার পদক অর্জন
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৮:৫৩ পিএম   (ভিজিট : ৫১৪)
আনসার ও ভিডিপি কর্মকর্তার পদক অর্জন
X

আনসার ও ভিডিপি কর্মকর্তার পদক অর্জন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) বিভিন্ন বিভাগে অবদানের জন্য প্রতিবছর বাহিনীর সদস্যদের কয়েকটি ক্যাটাগরিতে পদক দেওয়া হয়। এবার এই পদকে মনোনীত হয়েছে সারিয়াকান্দি উপজেলার সাবেক আনসার কমান্ডার মো. রাকিবুল হাসান। 

তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক অর্জন করেছেন। 

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব নাঈমা আফরোজ ইমার সই করা গেজেটে আনসার পদকের জন্য নির্বাচিতদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। বগুড়া সদর উপজেলার খামারকান্দি গ্রামের মরহুম হারুন অর রশিদ ও পারুল বেগম দম্পতির একমাত্র সন্তান মোঃ রাকিবুল হাসান। তিনি ছাত্র জীবন থেকেই মেধাবী ছাত্র ছিলেন।

সারিয়াকান্দি উপজেলায় কর্মরত থাকাকালীন ভিডিপি সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে ক্লাব সমিতি পূর্ণ গঠন ও জমি উদ্ধার, ভিডিপি সদস্যদের জীবন মান-উন্নয়নে "ভিডিপি আর্দশ কৃষি প্রকল্প", ভিডিপি মৎস্য চাষ প্রকল্প, আভি গবাদি পশু পালন প্রকল্প গঠন। 

ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাও লিফলেট বিতরণ, বন্যার্তদের উদ্ধার ও সহায়তা প্রদান, বৃক্ষ রোপন অভিযান পরিচালনা, সর্বোপরি আনসার ও ভিডিপি সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ এই পদকের জন্য নির্বাচিত হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy