ভোলার ধনিয়া ইউনিয়নে ৪ কিলোমিটার খাল খননের উদ্বোধন

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কানাইনগর আন্ধির খাল থেকে মেঘনা নদীর স্লুইসগেট

2026-04-27T21:27:34+00:00
2026-04-27T21:27:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলার ধনিয়া ইউনিয়নে ৪ কিলোমিটার খাল খননের উদ্বোধন
ভোলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:২৭ পিএম   (ভিজিট : ৩০০)
খাল খননের উদ্বোধন
X

খাল খননের উদ্বোধন

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কানাইনগর আন্ধির খাল থেকে মেঘনা নদীর স্লুইসগেট পর্যন্ত ৪ কিলোমিটার খাল খননের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক ডা.শামীম রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডা.শামীম রহমান বলেন,২০২৫-২৬ অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় এ খাল খনন করার কর্মসূচি শুরু করা হয়েছে। সরকারের এ কর্মসূচি দেশের অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইজিপিপি এর মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে,অন্যদিকে স্থানীয় অবকাঠামো উন্নয়ন,পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের প্রকল্প কার্যকর অবদান রাখছে। 

এছাড়াও জেলা প্রশাসক নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.আরিফুজ্জামান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy