লোহাগড়ার নলদীতে মাঠ দিবস অনুষ্ঠিত: উন্নত জাতের ধান চাষে কৃষকদের আগ্রহ

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নে উচ্চ ফলনশীল ও আধুনিক জাতের ধান পরিচিতি এবং স¤প্রসারণের লক্ষ্যে এক বিশাল ‘মাঠ

2026-04-28T12:24:45+00:00
2026-04-28T12:24:45+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
লোহাগড়ার নলদীতে মাঠ দিবস অনুষ্ঠিত: উন্নত জাতের ধান চাষে কৃষকদের আগ্রহ
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২:২৪ পিএম   (ভিজিট : ১০৪)
নলদী ইউনিয়নে উচ্চ ফলনশীল ও আধুনিক জাতের ধান পরিচিতি এবং স¤প্রসারণের লক্ষ্যে এক বিশাল ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে।
X

নলদী ইউনিয়নে উচ্চ ফলনশীল ও আধুনিক জাতের ধান পরিচিতি এবং স¤প্রসারণের লক্ষ্যে এক বিশাল ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে।

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নে উচ্চ ফলনশীল ও আধুনিক জাতের ধান পরিচিতি এবং স¤প্রসারণের লক্ষ্যে এক বিশাল ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ইউনিয়নের মতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বায়ার ক্রপ সায়েন্স-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক (ডিডি) মুহাম্মদ আরিফুর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা।

নলদী ইউনিয়ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের কাস্টমার কানেক্ট ম্যানেজার (বীজ) কৃষিবিদ চন্দন কুমার মিত্র’র সনঞ্চলনায় কাস্টমার কানেক্ট ম্যানেজার (নওয়াপাড়া) কৃষিবিদ হাবিবুর রহমান, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের লোহাগড়া উপজেলার পরিবেশক মো.বাধন মোল্যা, স্থানীয় কৃষক অসিত বকশী, বাপ্পি বিশ্বাসসহ এলাকার শতাধিক প্রান্তিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মুহাম্মদ আরিফুর রহমান তার বক্তব্যে বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষকদের আধুনিক ও উচ্চ ফলনশীল জাতের ধান চাষে এগিয়ে আসতে হবে। অ্যারাইজ ব্র্যান্ডের ধানগুলো বিশেষ করে পাতা পোড়া রোগ প্রতিরোধী হওয়ায় কৃষকরা বাড়তি নিরাপত্তা পাচ্ছেন।”

মাঠ দিবসে অ্যারাইজ এজেড ৬৪৫৩ এসটি, অ্যারাইজ ৮৪৮৫ এসটি এবং ডিএনআর হাইব্রিড ধান-১ জাতের ফলন প্রদর্শনী করা হয়। উপস্থিত স্থানীয় কৃষকরা এসব ধানের ফলন ও গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন।

বিশেষজ্ঞরা জানান, এই জাতের চাল চিকন ও সুস্বাদু, গাছ ঝড়-বৃষ্টিতে সহজে হেলে পড়ে না এবং ফলনও তুলনামূলক বেশি। ফলে লোহাগড়ার কৃষকদের মধ্যে এসব উন্নত জাতের হাইব্রিড ধান চাষে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy