আড়াইহাজারে খাল খনন কর্মসূচির উদ্বোধন

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

এমপি নজরুল ইসলাম আজাদ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি উদ্ভোধন করেছিলেন, বর্তমান প্রধান মন্ত্রী তারেক

2026-04-28T17:26:57+00:00
2026-04-28T17:26:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে খাল খনন কর্মসূচির উদ্বোধন
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৫:২৬ পিএম   (ভিজিট : ১৪২)
এমপি নজরুল ইসলাম আজাদ
X

এমপি নজরুল ইসলাম আজাদ

এমপি নজরুল ইসলাম আজাদ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি উদ্ভোধন করেছিলেন, বর্তমান প্রধান মন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বে যে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন, রামচন্দ্রদীতে খাল খনন কর্মসূচি এরই অংশ। তিনি মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলার আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভাধীন রামচন্দ্রদীতে খাল খনন কর্মসূচির উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদান কালে এ কথা বলেন।

র্দূযোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে উপজেলা প্রশাসন এ খাল খনন কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা বিএনপির সভাপতি ইউছুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহাম্মেদ, থানার ভার প্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল সহ সকল প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ। 

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে খাল খনন শুরু হয়েছিল। বর্তমান সরকার তা আবার পূণরায় চালু করেছে। পর্যায়ক্রমে সরকারের প্রতিটি পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।

পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, শুধু খাল খনন দিয়ে নয়, নারায়ণগঞ্জকে মাদকের জন্যও জিরো টলারেন্স ঘোষণা করা হলো। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদান কালে এমপি নজরুল ইসলাম আজাদ খাল খননে কৃষি ক্ষেত্রে যে সকল উপকারিতা পাওয়া যাবে তার পূর্ণ ব্যাখ্যা দেন। পর্যায়ক্রমে উপজেলার সবগুলো অকেজো খাল খনন করা হবে বলেও নজরুল ইসলাম আজাদ ঘোষণা দেন। 
 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy