শ্রীমঙ্গলে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ ব্যবস্থা প্রায় লণ্ডভণ্ড হয়ে পড়েছে। বিদ্যুতের

2026-04-28T17:42:48+00:00
2026-04-28T17:42:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৫:৪২ পিএম   (ভিজিট : ১০৮)
শ্রীমঙ্গলে কালবৈশাখী ঝড়
X

শ্রীমঙ্গলে কালবৈশাখী ঝড়

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ ব্যবস্থা প্রায় লণ্ডভণ্ড হয়ে পড়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়া, ট্রান্সফরমার নষ্ট হওয়া এবং অসংখ্য স্থানে তার ছিঁড়ে পড়ায় পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

ঝড়ের সময় সড়ক ও রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় অন্তত এক ঘণ্টা যানবাহন ও ট্রেন চলাচল বন্ধ ছিল। এছাড়া লাউয়াছড়া বনে একাধিক গাছ ভেঙে পড়ে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান জানান, সোমবার রাত ৯টা ১০ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিট পর্যন্ত প্রায় ৩০ নটিক্যাল মাইল (প্রায় ৫৫ কিলোমিটার) বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। তিনি আরও জানান, সোমবার সকাল থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মোট ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম কমলেশ বর্মন জানান, সোমবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিট, রাত ৮টা ৩০ মিনিট, রাত ৯টা ৩০ মিনিট এবং মঙ্গলবার ভোর ৫টার দিকে দফায় দফায় ঝড় ও বজ্রপাতের কারণে শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও কমলগঞ্জ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ৩৫টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে, ৫১টি খুঁটি হেলে পড়েছে, ৪১৫টি স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে এবং ৩৫টি ট্রান্সফরমার নষ্ট হয়েছে। এছাড়া বহু বিদ্যুৎ মিটার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি জানান, পল্লী বিদ্যুতের লাইনম্যান ও কর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। তবে এখনও অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।

এদিকে, সোমবার রাতে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে গাছ ভেঙে পড়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে। একই রাতে রেললাইনের ওপর গাছ পড়ে কয়েকটি ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আছাদুজ্জামান জানান, সোমবার রাত ৭টা ৪৫ মিনিটে শহরতলীর সুরমা ভ্যালি এলাকায় রেললাইনের ওপর একটি গাছ ভেঙে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে গাছ অপসারণ করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, রাত ৯টার দিকে উপজেলার ইছবপুর এলাকায় জাতীয় মহাসড়কের ওপর গাছ ভেঙে পড়লে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গাছ সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

অন্যদিকে, মঙ্গলবার সকাল ৮টার দিকে লাউয়াছড়া বনে বেশ কিছু গাছ উপড়ে পড়ে। ফায়ার সার্ভিস সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত অন্তত ১০টি গাছ অপসারণ করে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy