দেবহাটায় জেলি পুশ করা চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার দেবহাটায় রপ্তানিযোগ্য বাগদা চিংড়িতে বিষাক্ত অপদ্রব্য পুশ করার অভিযোগে অভিযান চালিয়ে ৬০ কেজি চিংড়ি জব্দ করেছে উপজেলা

2026-04-28T18:29:00+00:00
2026-04-28T18:33:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেবহাটায় জেলি পুশ করা চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৬:২৯ পিএম  আপডেট: ২৮.০৪.২০২৬ ৬:৩৩ পিএম  (ভিজিট : ৪৭)
দেবহাটায় জেলি পুশ করা ৬০ কেজি চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
X

দেবহাটায় জেলি পুশ করা ৬০ কেজি চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরার দেবহাটায় রপ্তানিযোগ্য বাগদা চিংড়িতে বিষাক্ত অপদ্রব্য পুশ করার অভিযোগে অভিযান চালিয়ে ৬০ কেজি চিংড়ি জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন মৎস্য আড়ত ও ডিপোতে ঝটিকা অভিযান পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা ও উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীব কুমার।
অভিযানে দেখা যায়, অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় সিরিঞ্জের মাধ্যমে চিংড়ির শরীরে জেলি ও সাগু মিশ্রিত তরল প্রবেশ করিয়ে ওজন বৃদ্ধি করছিল। এ সময় খেজুবাড়িয়া গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলামকে হাতেনাতে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে জব্দকৃত অপদ্রব্য মেশানো চিংড়িগুলো জনসম্মুখে ডিজেল দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান শেষে উপস্থিত ব্যবসায়ীদের সতর্ক করে প্রশাসন জানায়, “সাদা সোনা” খ্যাত দেশের চিংড়ি শিল্পের সুনাম নষ্টকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy