টঙ্গিবাড়ীতে খাল খনন সহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ২টি খাল খনন সহ মোট ৫টি উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করেছেন মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ

2026-04-28T20:22:07+00:00
2026-04-28T20:22:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গিবাড়ীতে খাল খনন সহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:২২ পিএম   (ভিজিট : ৪৩৮)
উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
X

উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ২টি খাল খনন সহ  মোট ৫টি উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করেছেন মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। 

মঙ্গলবার ( ২৮ এপ্রিল) দিন ব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে উপজেলার দুটি খাল উপজেলার ধীপুর ইউনিয়নের মারিয়ালয় মোকামখোলা ব্রিজ হইতে মটুকপুর সিদ্ধেশ্বরী বাজার পর্য়ন্ত (৫৭৭৬.১৯১) মিটার খাল খনন কাজ, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,ত্রাণ মস্ত্রালয়ের সহযোগিতায় উপজেলার পাচগাও কুকরাদী (১২০০ মিটার) খাল পুনঃখনন, বৃহত্তর ঢাকা গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প ৪ এর আওতায় উপজেলার কালিবাড়ী হইতে পাঁচগাও ইউপি কাইচমালধা একটি পাকা সড়ক উন্নয়ন, উপজেলার আউটশাহী ইউনিয়ন চাষিরী ও উপজেলার বালীগাও ইউয়নের গোয়ারা ২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন উন্নয়ন প্রকল্প উদ্ধোধন করেন। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং কৃষিক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। 

তিনি আরও জানান, সরকারের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে টঙ্গিবাড়ীতে আরও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, সাধারন সম্পাদক আমির হোসেন দোলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসীফ, টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল হক ডাবলু, উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন রাজু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর, উপজেলা বিএনপির সহ সভাপতি মো.আক্তার হোসেন মোল্লা, শেখ সেলিম,দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা, ধীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসন শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খান বাবু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু সহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy