মান্দায় অবৈধভাবে লরি থেকে তেল মজুতকালে ব্যবসায়ী ও চালক আটক

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দায় লরি থেকে তেল নামিয়ে অবৈধভাবে মজুত করার সময় এরশাদ আলী (৪০) নামে এক অসাধু ব্যবসায়ী ও

2026-04-29T13:08:59+00:00
2026-04-29T13:08:59+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
মান্দায় অবৈধভাবে লরি থেকে তেল মজুতকালে ব্যবসায়ী ও চালক আটক
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১:০৮ পিএম   (ভিজিট : ১০৩৮)
মান্দায় অবৈধভাবে লরি থেকে তেল মজুতকালে ব্যবসায়ী ও চালক আটক
X

মান্দায় অবৈধভাবে লরি থেকে তেল মজুতকালে ব্যবসায়ী ও চালক আটক

নওগাঁর মান্দায় লরি থেকে তেল নামিয়ে অবৈধভাবে মজুত করার সময় এরশাদ আলী (৪০) নামে এক অসাধু ব্যবসায়ী ও লরি চালককে হাতেনাতে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক এরশাদ আলী উপজেলার চক বাবন গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি বর্তমানে বৈদ্যপুর বাজারের জনতা ব্যাংক ভবনে বসবাস করেন।

আটক লরি চালকের নাম আজমত আলী (৫৪)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ঘাটের মেসার্স ওহাব ট্রেডার্সের চালক। এই সিন্ডিকেটের সঙ্গে মঞ্জুরুল নামে অপর এক ব্যবসায়ী জড়িত রয়েছেন বলে জানান স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে গভীর রাতে লরি থেকে তেল নামিয়ে অবৈধভাবে গুদামজাত করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানা পুলিশ বৈদ্যপুর বাজারে অভিযান চালায়। অভিযানে মেসার্স ওহাব ট্রেডার্সের ১ নম্বর তেলবাহী লরি (নওগাঁ-ট ১১-০০২১) থেকে তেল নামানোর সময় ব্যবসায়ী এরশাদ ও চালক আজমত আলীকে আটক করা হয়। এ সময় লরিটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই সিন্ডিকেটের সঙ্গে জড়িতদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। জনস্বার্থে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy