নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁয় ট্রাক থামিয়ে সড়কে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় ডাকাতির কাজে

2026-04-29T16:48:07+00:00
2026-04-29T16:48:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৪:৪৮ পিএম   (ভিজিট : ২৩২)
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার
X

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

নওগাঁয় ট্রাক থামিয়ে সড়কে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত রেজিষ্ট্রেশন বিহীন একটি ট্রাক, একটি পালসার মোটরসাইকেল, একটি ব্যাটারিচালিত ভ্যান, তিনটি শাবল, দুইটি ধারালো হাসুয়া, একটি হ্যাসকোব্লেড, একটি বেল্ট, দুইটি টর্চলাইট এবং আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
 
বুধবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে সোমবার রাত ৩ টার দিকে সদর উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কের সান্তাহার মোড়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার বাসীন্দা আজাহার আলী (৪৫), জাহাঙ্গীর আলম (৪৪), সৈকত (৩০), আবু হোসেন (৩৫), হাসান (৩০) এবং বগুড়া জেলার গাবতলী থানার বাসীন্দা জনি (৩২), হামিদুল ইসলাম (৩২)।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের সান্তাহার মোড়ে সোমবার রাত ৩টার আটককৃতরা সহ অজ্ঞাত আরো ১০-১২ জন নম্বরবিহীন সামনের কাঁচ ভাঙা একটি ট্রাক নিয়ে অবস্থান করছিল। এক অটোরিকশা চালক বিষয়টি পুলিশকে অবগত করেন। পরে পুলিশের তিনটি টহল টিম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আন্তুঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। পুলিশ সদস্যরা তাদেরকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় উদ্ধার করে।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃতরা বগুড়া, জয়পুরহাটসহ এই অঞ্চলে ডাকাতির সাথে জড়িত। এছাড়া তারা মাটির গভীরে বিটিসিএলের ইন্টারনেটের তার চুরির কাজে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সকলই নতুনভাবে ডাকাতির সাথে জড়িত বলে স্বীকার করেছে। জেলা পুলিশ সড়কে ডাকাতি রোধ এবং জানমালের নিরাপত্তা দিতে সবসময়ের জন্য তৎপর রয়েছে। আসামীদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মনিরুল ইসলাম, সদর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) প্রদীপ ব্যানার্জিসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy