বারহাট্টায় দেশীয় প্রজাতীর মাছ রক্ষায় অভায়াশ্রম

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের কলাভাঙ্গা বিলের নাওটানা চরপাড়া অংশে দেশীয় প্রজাতির মা মাছ রক্ষায় স্থাপন করা হয়েছে

2026-04-29T18:03:48+00:00
2026-04-29T18:03:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বারহাট্টায় দেশীয় প্রজাতীর মাছ রক্ষায় অভায়াশ্রম
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৬:০৩ পিএম   (ভিজিট : ২৩৫)
বাড়ছে দেশী মাছ
X

বাড়ছে দেশী মাছ

নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের কলাভাঙ্গা বিলের নাওটানা চরপাড়া অংশে দেশীয় প্রজাতির মা মাছ রক্ষায় স্থাপন করা  হয়েছে বিশেষ অভয়াশ্রম। কলাভাঙ্গা বিলের ০.২ হেক্টর এলাকাকে সারা বছর  ‘নিষিদ্ধ জোন’ হিসেবে ঘোষণা দিয়ে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ উদ্যোগ স্থানীয় জেলেদের জীবিকায় যেমন ইতিবাচক প্রভাব ফেলছে, তেমনি জাতীয়ভাবে মাছের উৎপাদনও বেড়েছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, আসমা  ইউনিয়নের কলাভাঙ্গা বিলে নির্দিষ্ট এলাকায় গাছের ডাল ফেলা হয়েছে। বাঁশ দিয়ে বেড়া ও সংরক্ষিত এলাকায় লাল পতাকা টাঙানো হয়েছে। এ এলাকায় নিষেধাজ্ঞা রয়েছে মা মাছ ধরার ক্ষেত্রে।দেশীয় প্রজাতীর মা মাছ রক্ষায় বিশেষ ঝাউ ফেলা হয়েছে। এখানে মা মাছ প্রজননের সময় ডিম পাড়বে এবং মাছের পোনা অন্যান্য বিলে ছড়িয়ে পড়বে।

জানা গেছে, প্রজনন মৌসুমে বিশেষ করে মার্চ থেকে মে এবং অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে পোনা উৎপাদনের জন্য মা মাছ নিরাপদ পরিবেশ চায়। কিন্তু বছরের পর বছর ধরে এ সময়ে অতিরিক্ত মাছ ধরা, চায়না জাল ও বিষ প্রয়োগসহ নানা অবৈধ কর্মকাণ্ডের ফলে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের সংখ্যা হ্রাস পেতে থাকে। এতে ক্ষতিগ্রস্ত হয় মাছের প্রাকৃতিক প্রজনন চক্র, কমে যায় জেলেদের আয়।

চরপাড়া গ্রামের মৎস্যজীবী সেলিম বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দেশীয় প্রজাতীর মা মাছ রক্ষায় নির্দিষ্ট এলাকায় মাছ ধরা নিষেধ করা হয়েছে। এতে দেশীয় মাছের পরিমান আগের থেকেও বেড়েছে । উপজেলা মৎস্য বিভাগ এবং উপজেলা প্রশাসন একসঙ্গে কাজ করে আসমা ইউনিয়নের কলাভাঙ্গা  বিলে অভয়াশ্রম স্থাপন  করা হয়েছে । এসব এলাকায় মাছ ধরা, জাল ফেলা কিংবা নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে নিয়মিত পাহারা ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

আসমা মৎস্যজীবী সমিতির সভাপতি বলেন, অভয়াশ্রম টিকিয়ে রাখতে হলে প্রয়োজন সবার সচেতনতা। বিশেষ করে কিছু অসাধু ব্যক্তি এখনো গোপনে মাছ ধরার চেষ্টা করেন। তাদের রুখতে নিয়মিত অভিযান চালানো এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ জরুরি।

বারহাট্টা উপজেলা  সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান  বলেন, দেশীয় প্রজাতীর মা মাছ রক্ষায় স্থাপিত অভয়াশ্রম এরই মধ্যে সুফল দিতে শুরু করেছে এবং কলাভাঙ্গা বিল সহ আশেপাশে মাছের প্রাচুর্যতা বৃদ্ধি পাচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy