ছাত্রীদের সামনে প্রকাশ্যে বখাটের অ'শ্লীল অঙ্গভঙ্গি, অতঃপর...

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহে দুই ছাত্রীকে লুঙ্গি তুলে গোপনাঙ্গ দেখানোর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়রছে। ভিডিটি ভাইরাল হওয়ার পর মাহমুদুল

2026-04-29T20:42:23+00:00
2026-04-29T20:42:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্রীদের সামনে প্রকাশ্যে বখাটের অ'শ্লীল অঙ্গভঙ্গি, অতঃপর...
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:৪২ পিএম   (ভিজিট : ১১৫)
বখাটে মাহমুদুল হাসান
X

বখাটে মাহমুদুল হাসান

ময়মনসিংহে দুই ছাত্রীকে লুঙ্গি তুলে গোপনাঙ্গ দেখানোর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়রছে। ভিডিটি ভাইরাল হওয়ার পর  মাহমুদুল হাসান (৪৫) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) বিকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল মামুন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।  
অভিযুক্ত মাহমুদুল হাসান সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার আজুগড়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মোজাম্মেল হক প্রমাণিকের ছেলে।

এর আগে এদিন সকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদে অভিযান চালিয়ে সিরাজগঞ্জ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

সম্প্রতি নগরীর নতুন বাজার এলাকার আফরোজ খান মডেল স্কুলের পিছনের নির্জন গলিতে নারী শিক্ষার্থীদের সামনে এই ঘটনা ঘটে।  

ভিডিওতে দেখা যায়, নির্জন গলি দিয়ে দুই ছাত্রী হেটে হেটে আসছেন। এসময় এক যুবক এগিয়ে দুই ছাত্রীর সামনে দাড়িয়ে লুঙ্গি তুলে  অশ্লীল অঙ্গ ভঙ্গিমা দেখায়। পরে ওই দুই শিক্ষার্থী পাশ কেটে চলে আসে। ওই যুবকও তাদের পিছনে পিছনে আসে।

পুলিশ জানায়, সম্প্রতি নগরীর নতুন বাজার এলাকার আফরোজ খান মডেল স্কুলের পিছনের গলিতে নারী শিক্ষার্থীদের সামনে মাহমুদুল হাসান কর্তৃক সংঘটিত বিকৃত যৌনাচারের অঙ্গভঙ্গির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নগরবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর ঘটনাটি নিয়ে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির পরিচয় এবং অবস্থান শনাক্ত করে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।  

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল মামুন।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy