মাদক-জুয়া-চুরি রোধে সিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের সিংড়ায় মাদক-জুয়া-চুরি রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। উপজেলা আইন

2026-04-29T21:16:08+00:00
2026-04-29T21:16:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদক-জুয়া-চুরি রোধে সিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৯:১৬ পিএম   (ভিজিট : ৬৯)
আইনশৃঙ্খলা কমিটির সভা
X

আইনশৃঙ্খলা কমিটির সভা

নাটোরের সিংড়ায় মাদক-জুয়া-চুরি রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এসব বলেন তিনি।

সম্প্রতি কৃষকের জমি থেকে ট্রান্সফরমার চুরির বিষয়টি সিংড়া উপজেলায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। এছাড়া মাদক বিক্রি ও সেবন বেড়ে গেছে, অনলাইন জুয়ায় আসক্ত হচ্ছে তরুণরা। এসব বিষয় আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন হলে বিষয়গুলো নিয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি সিংড়া থানা পুলিশকে রাতে পুলিশি টহল বাড়ানোসহ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। 

বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মুজাহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু রায়হান, উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আকতার, সিংড়া পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাখাওয়াত হোসেন শাখা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আলী আজগর খান, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, ইটালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা প্রমুখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy