কুতুবদিয়ায় দেড় হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।বুধবার (২৯ এপ্রিল) দুপুর

2026-04-30T11:10:29+00:00
2026-04-30T11:10:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুতুবদিয়ায় দেড় হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১১:১০ এএম   (ভিজিট : ১২৬)
কুতুবদিয়ায় দেড় হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক
X

কুতুবদিয়ায় দেড় হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। 

বুধবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় উপজেলার বড়ঘোপ ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটককৃত ব্যক্তি হলেন, কৈয়ারবিলের আব্দুর শুক্কুরের ছেলে মোঃ সাইফুল ইসলাম। 

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় সন্দেহজনক মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলামকে তল্লাশি করে প্রায় ৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫ শত পিস ইয়াবা এবং নগদ ৭ হাজার ৫ শত টাকাসহ আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা, পরিবহনকাজে ব্যবহৃত মোটরসাইকেল, নগদ অর্থ ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক বলেন, জব্দ ইয়াবা এবং আটক মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy