ঝিনাইগাতীতে ইউপিসদস্যসহ ৪ মাদককারবারি গ্রেফতার

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের ঝিনাইগাতীতে এক ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।বুধবার (২৯ এপ্রিল) ভোর রাতে উপজেলার নলকুড়া

2026-04-30T12:01:06+00:00
2026-04-30T12:01:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝিনাইগাতীতে ইউপিসদস্যসহ ৪ মাদককারবারি গ্রেফতার
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২:০১ পিএম   (ভিজিট : ১৫৭)
ঝিনাইগাতীতে ইউপিসদস্যসহ  ৪ মাদককারবারি গ্রেফতার
X

ঝিনাইগাতীতে ইউপিসদস্যসহ ৪ মাদককারবারি গ্রেফতার

শেরপুরের ঝিনাইগাতীতে এক ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।   

বুধবার (২৯ এপ্রিল) ভোর রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের শীর্ষ মাদক সম্রাট ফারুক আহম্মেদের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। 

ফারুক আহমেদ ওই গ্রামের মুত মোফাজ্জল হোসেনের ছেলে। 

গ্রেফতারকৃতরা হচ্ছে, ঝিনাইগাতী  থানার শীর্ষ সন্ত্রাসী মাদক কারবারী ফারুক আহমেদ ( ৩০), উপজেলা সদরের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে নুরে আলম তোতা (৪০), শ্রীবরদী উপজেলার কুরুয়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে ওই  এলাকার ইউপি সদস্য হেলাল উদ্দিন (৫৩), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার লাটমিটিপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে হৃদয় হাসান শিমুল (২৪), সে বর্তমানে গাজীপুরের উত্তর পানিশাইল এলাকার বাসিন্দা। 

পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার  রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের উত্তর ডাকাবর গ্রামের মোজ্জাম্মেল হোসেনের ছেলে শীর্ষ সন্ত্রাসী ফারুক আহমেদের বাড়ি থেকে মাদক পাচার হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে রাত ৪ টার দিকে থানার এসআই শহিদুল্যার নেতৃত্বে থানা পুলিশের একটি অভিযানিকদল ওই বাড়িতে  অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। 

এসময় তাদের তল্যাশি চালিয়ে প্রতিজনের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা মৃল্যের ইয়াবাও হেরোইন পাওয়া যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এ আমিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত ফারুক আহমেদের থানায় প্রায় ২ ডজন মাদক মামলা রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy