প্রধানমন্ত্রী উপহার পেলো যশোরে শুভেচ্ছা জানানো সেই শিশু

যশোর প্রতিনিধি

সারাবাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা পেল যশোরে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সাত মাসের শিশু আন নাসর-এর পরিবার।আজ বৃহস্পতিবার সকাল

2026-04-30T14:46:26+00:00
2026-04-30T14:58:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রী উপহার পেলো যশোরে শুভেচ্ছা জানানো সেই শিশু
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ২:৪৬ পিএম  আপডেট: ৩০.০৪.২০২৬ ২:৫৮ পিএম  (ভিজিট : ৮৩)
প্রধানমন্ত্রী উপহার পেলো যশোরে শুভেচ্ছা জানানো সেই শিশু
X

প্রধানমন্ত্রী উপহার পেলো যশোরে শুভেচ্ছা জানানো সেই শিশু

প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা পেল যশোরে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সাত মাসের শিশু আন নাসর-এর পরিবার। 


আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় যশোর শহরের তসবির হলের সামনে বাড়িতে বিএনপি পরিবারের পক্ষ থেকে আন নাসর ও তার পিতা-মাতার হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উপহার সামগ্রী পেয়ে আন নাসর-এর পিতা-মাতা আবেগপ্রবণ হয়ে পড়েন।


গত ২৭এপ্রিল প্রধানমন্ত্রী দিনব্যাপী সফরে যশোর যান। দুপুরে তিনি যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে গেলে সেখানে শিশু আন নাসরকে নিয়ে তার মা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার জন্য দাড়িয়ে ছিলেন। ফুল হাতে শিশু আন নাসরকে দেখে প্রধানমন্ত্রী বাস থেকে নেমে তাদের কাছে যান, একসাথে ছবি তোলেন ও কিছু সময় অতিবাহিত করেন। 


এরপর আজ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী নিয়ে হাজির হন আমরা বিএনপি পরিবারের সদস্যরা। বাড়িতে গিয়ে আন নাসর ও তার পিতা মাতার হাতে তুলে দেন বিএনপি পরিবারের সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুন।


প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার সামগ্রী পেয়ে আন নাসর-এর পিতা সাজেদুর রহমান ও মাতা আফরোজা খানম আবেগ প্রবণ হয়ে পড়েন। তারা বলেন, প্রধানমন্ত্রী যশোর থেকে ফিরে তাদের সন্তানের কথা মনে রেখেছেন এবং উপহার সামগ্রী পাঠিয়েছেন,এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই প্রাপ্তি তাদের জীবনের অন্যতম সেরা প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন তারা। 


আন নাসর-এর পিতা সাজেদুর রহমান ও মাতা আফরোজা খানম প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তার পরিবারের দীর্ঘজীবন কামনা করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy