সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ (বালক-বালিকা) ফুটবল টুর্নামেন্ট’ ২০২৬ এর ফাইনাল

2026-04-30T15:48:13+00:00
2026-04-30T15:48:13+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৩:৪৮ পিএম   (ভিজিট : ১৮২)
সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
X

সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ (বালক-বালিকা) ফুটবল টুর্নামেন্ট’ ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সৈয়দপুর স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলের ফাইনাল খেলায় বাঙালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন এবং অসুরখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে। 

অপরদিকে, বালক দলের ফাইনাল খেলায় কুজিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন এবং হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ বালিকা ও বালক দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলার নির্বাহী অফিসার পৌরসভার প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলার সহকারি কমিশনার (ভুমি) আরিফ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত সৈয়দপুরের নায়েবে আমির ও আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সৈয়দপুর সরকারি কলেজের সাবেক শরীরচর্চা ও ক্রীড়া শিক্ষক আহসান উদ্দিন বাদল প্রমূখ।

উল্লেখ্য, টুর্নামেন্টে উপজেলার ৫টি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে ৬টি ও পৌরসভা এলাকার বিদ্যালয়গুলোর ২টি করে দল অংশগ্রহণ করে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy