শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

শ্রীমঙ্গলে হারমোনি ফ্যাস্টিভ্যাল (সেশন-২) আয়োজনকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবারশ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ

2026-04-30T17:17:20+00:00
2026-04-30T17:17:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৫:১৭ পিএম   (ভিজিট : ১১৩)
শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল (সেশন-২) আয়োজন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
X

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল (সেশন-২) আয়োজন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 শ্রীমঙ্গলে হারমোনি ফ্যাস্টিভ্যাল (সেশন-২) আয়োজনকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) সালেহা বিনতে সিরাজ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

সভায় শ্রীমঙ্গলে বসবাসরত খাসিয়া, মণিপুরি, ত্রিপুরা, চা জনগোষ্ঠী, গারো ও মুন্ডাসহ বিভিন্ন নৃ-তাত্ত্বিক সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

বক্তারা হারমোনী ফেস্টিভ্যালকে একটি সমন্বিত সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন, যেখানে সকল সম্প্রদায়ের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা তুলে ধরা সম্ভব হবে।

বক্তারা বলেন, শ্রীমঙ্গল দেশের অন্যতম পর্যটননির্ভর অঞ্চল হওয়ায় এখানে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্য দেশি-বিদেশি পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। হারমোনী ফেস্টিভ্যাল সফলভাবে আয়োজন করা গেলে এ অঞ্চলের পর্যটন শিল্প আরও সমৃদ্ধ হবে এবং স্থানীয় জনগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ ও প্রচারে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না, পর্যটন পুলিশের ওসি কামরুল ইসলাম, পর্যটন সেবা সংস্থার সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক এস কে দাশ সুমন, চা আদিবাসী জনগোষ্ঠী ফ্রন্টের সভাপতি পরিমল সিং বাড়াইক এবং খাসি সোশাল কাউন্সিলের প্রচার সম্পাদক সাজু মারচিয়াংসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় ফেস্টিভ্যালের প্রস্তুতি, অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সকল সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রাণবন্ত আয়োজন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy