আখাউড়ায় স্থলবন্দরে প্রায় ৪ কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে জব্দ করা প্রায় চার কোটি টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ।আজ বৃহস্পতিবার

2026-04-30T17:50:17+00:00
2026-04-30T17:50:17+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় স্থলবন্দরে প্রায় ৪ কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৫:৫০ পিএম   (ভিজিট : ১৯০)
আখাউড়ায় স্থলবন্দরে প্রায় ৪ কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস
X

আখাউড়ায় স্থলবন্দরে প্রায় ৪ কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে জব্দ করা প্রায় চার কোটি টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে স্থলবন্দরের কাস্টমস এলাকায় ভেকু দিয়ে গর্ত করে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ পূর্বক এসব পণ্য ধ্বংস করা হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে অবৈধভাবে আনা এবং শুল্ক ফাঁকি দিয়ে দেশে প্রবেশের সময় জব্দ করা পণ্যগুলো দীর্ঘদিন গুদামে সংরক্ষিত ছিল। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে গঠিত ধ্বংস কমিটির উপস্থিতিতে এসব পণ্য বিনষ্ট করা হয়।

ধ্বংসকৃত পণ্যের মধ্যে প্রায় ৯৫ শতাংশই ছিল ভারতীয় আতশবাজি। এছাড়া জরদা, সিগারেট, কসমেটিকস, পোশাকসহ বিভিন্ন ভোগ্যপণ্যও ছিল। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন থেকে চার কোটি টাকা।

আখাউড়া কাস্টমসের সহকারী কমিশনার মো. আতিকুর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জব্দ করা এসব পণ্যের বেশিরভাগই আমদানি নিষিদ্ধ বা অনুপযোগী। এর মধ্যে আতশবাজি, শাড়ি-লুঙ্গি এবং কিছু মেয়াদোত্তীর্ণ পণ্য রয়েছে। কাস্টমসের ধ্বংস কমিটির মাধ্যমে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ পণ্য আমদানি প্রতিরোধ ও বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চোরাচালান রোধে নজরদারি জোরদার করা হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার ফাহাদ আল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক খালিদ ইবনে সাদেক এবং আখাউড়া কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সাদরুল হাসান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy