আটঘরিয়ায় পাবনার নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনীধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অংশীজনদের সাথে পাবনার নবাগত

2026-04-30T19:53:08+00:00
2026-04-30T19:53:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আটঘরিয়ায় পাবনার নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:৫৩ পিএম   (ভিজিট : ৪৯)
মতবিনিময় সভা
X

মতবিনিময় সভা

পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনীধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অংশীজনদের  সাথে পাবনার নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম বৃহস্পতিবার (৩০ এপ্রিল)বিকালে উপজেলা অডিটোরিয়াম হলে মত বিনিময় সভা অনুষ্ঠিত করেন।

এতে সভাপতিত্ব করেন আটরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার। এ মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া।

কোরআন তেলোয়াত ও গীতা পাঠের পর উপজেলার কর্মকাণ্ডের উপর একটি ভিডিও প্রদর্শন করা করা হয়।

এ সময় আটঘরিয়া বিভিন্ন সমস্যা তুলে ধরে আরো বক্তব্য রাখেন মনোয়ার হোসেন আলম, জহুরুল হক, রবিউল ইসলাম রবি, আঃ খালেক, আঃ মালেক, আব্দুল মোতালেব, জিল্লুর রহমান, তারেক, রাসেল আহমেদ প্রমুখ। 

জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, মাদক ও দুর্নীতি বিরুদ্ধে সবাইকে একযোগে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে উপজেলা চত্তরে বৃক্ষের চারা রোপণ করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy