যশোরে সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচ এমপিসহ ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে রাতের আঁধারে সরকারবিরোধী মিছিল করার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী, পাঁচ সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে

2026-04-30T20:57:10+00:00
2026-04-30T20:57:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচ এমপিসহ ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৮:৫৭ পিএম   (ভিজিট : ১৮০)
৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
X

৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

যশোরে রাতের আঁধারে সরকারবিরোধী মিছিল করার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী, পাঁচ সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। একই মামলায় অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন আজিজ সিটি রোড এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হন। তারা মোমবাতি ও হারিকেন জ্বালিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সমাবেশ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন—যশোর-৬ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর-৪ আসনের সাবেক এমপি রণজিৎ রায়, যশোর-৫ আসনের সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যশোর-৩ আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদসহ আরও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।

এছাড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফন্টু চাকলাদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার, যুবলীগ নেতা শহীদুজ্জামান বাবু (দাঁতাল বাবু)সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর নামও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, নামীয় আসামিদের মধ্যে প্রথম ১৩ জনকে সংগঠনের গডফাদার ও অর্থদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং বাকি আসামিরা সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে সম্পৃক্ত এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করা হয়।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy