প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:০১ পিএম (ভিজিট : ৭৪)

X
আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় স্থানীয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।
সভায় মাসিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে আলোচনায় অংশ গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.হালিমা খানম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন জাহান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.রুমানা আক্তার রোমি, উপজেলা মৎস্য অফিসার আলী আযম, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো.সাকিউল আজম, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিকুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, উপজেলা জামাতের আমির মাওলানা মহির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মেহেদী হাসান উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।