প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:০৫ পিএম (ভিজিট : ২৩৯)

X
ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর
জামালপুরে অবৈধ দুটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ভাটা মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কুমার দাস জানান, জামালপুর পৌরসভার পিঙ্গলহাটি গ্রামে অবৈধভাবে গড়ে উঠা জিরন ব্রিকসে অভিযান চালিয়ে ভাটার চিমনিসহ ইট তৈরির সরঞ্জাম গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় এই ভাটা মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই এলাকার যমুনা ব্রিকস্ নামে আরেকটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে পালিয়ে গেছে যমুনা বিক্সের মালিক পক্ষ।
অভিযান পরিচালনার সময় পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কুমার দাস আরো জানান, অবৈধভাবে গড়ে উঠা সব ভাটা গুড়িয়ে দেওয়া হবে।