
X
নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ বলেন, জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরন এবং জনসেবার মানোন্নয়নে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনের কার্যক্রমকে গতিশীল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন|
তিনি আরো বলেন, জনগণের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের আন্তরিকতা প্রশাসনের কাজকে আরো গতিশীল করে|
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা| দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ইব্রাহিম খান সাদাত, সাবেক সভাপতি মোঃ আরজু মিয়া, সাবেক সাধারন সম্পাদক মোঃ সাদেকুর রহমান, সিনিয়র সাংবাদিক মনজুরুল আলম, সাবেক সিনিয়র সহ-সভাপতি আল-আমীন শাহীন, সাবেক সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, ˆসয়দ মোহাম্মদ আকরাম, কার্যকরী পরিষদের সদস্য মোঃ নজরুল ইসলাম ভূইয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু, সাবেক অর্থ সম্পাদক মোঃ শাহাজাদা, সাংবাদিক শাহাদৎ হোসেন, বিশ্বজিৎ পাল বাবু, শফিকুল ইসলাম, আশেক মান্নান হিমেল, সাংবাদিক মোজাম্মেল হক প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিকগণ জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক পরিস্থিতি, ভূমিদস্যু ও বালুখোকোদের দৌরাত্ম, শহরের সীমাহীন যানজট পরিস্থিতি ও জেলার সামগ্রীক উন্নয়ন কর্মকান্ডসহ নানা বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন|
মতবিনিময় সভার শুরুতেই প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং প্রেসক্লাবের প্রকাশনা তাঁর হাতে তুলে দেয়া হয়।