প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:১০ পিএম (ভিজিট : ১৩৬)

X
সুমন মোল্যা
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া এলাকায় বজ্রাঘাতে এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে তার মরাদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত ঘের ব্যবসায়ীর নাম সুমন মোল্যা (২৮)। সে আনুলিয়া ইউনিয়নের দক্ষিণ একসরা গ্রামের আব্দুল মান্নান মোল্যার ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস বলেন, সুমন প্রতিদিনের মত বুধবার(২৯ এপ্রিল) রাতে খাওয়া-দাওয়া শেষে বাড়ির পাশে দক্ষিণ একসরা বিলে তার মৎস্য ঘেরে যায়। আজ বৃহস্পতিবার সকালে আব্দুল জলিল নামে একজন কাঁকড়া কিনতে ঘেরে গিয়ে সুমন ডাকাডাকি করতে থাকে। ওই সময় সাড়া-শব্দ না পেয়ে বাসার ভিতরে গিয়ে সুমনকে মৃতাবস্থায় দেখতে পায় জলিল। পরে বিষয়টি তার পরিবারের লোকজনকে জানায়।
ইউপি চেয়ারম্যান আরো বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময়ে বজ্রপাতের কারণে সুমনের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আশাশুনি থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) শামিম আহমেদ খান বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর শুনেছেন।