শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার অঙ্গীকার নিয়ে পেকুয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।
শুক্রবার দুপুরে পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে বিভিন্ন শ্রমিক সংগঠন।
পেকুয়া উপজেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদের নেতৃত্বে একটি গ্রুপ অংশগ্রহণ করে। একই সময়ে উপজেলা শ্রমিকদলের সহসভাপতি ওসমাণ গণি এবং সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের নেতৃত্বে আরেকটি গ্রুপ পৃথকভাবে কর্মসূচি পালন করে।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুল কবির। আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন পেকুয়া উপজেলা শাখার সভাপতি দিদারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হাসান শরীফ।
বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, ন্যূনতম মজুরি বাস্তবায়ন এবং শ্রমিকবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।