বিশ্ব শ্রমিক দিবসে উজিরপুরে শ্রমিক দলের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত

2026-05-02T11:06:33+00:00
2026-05-02T11:06:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্ব শ্রমিক দিবসে উজিরপুরে শ্রমিক দলের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১১:০৬ এএম   (ভিজিট : ১৭০)
বিশ্ব শ্রমিক দিবসে উজিরপুরে শ্রমিক দলের র‍্যালি ও সমাবেশ
X

বিশ্ব শ্রমিক দিবসে উজিরপুরে শ্রমিক দলের র‍্যালি ও সমাবেশ

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ড (ঢাকা–বরিশাল মহাসড়ক) থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

কর্মসূচিতে নেতৃত্ব দেন সাবেক সভাপতি সোলায়মান খান হাইউম এবং সাবেক উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক বিপ্লব ফকির। র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল ভিত্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করে তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দাবি আদায় সম্ভব।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা খোকন ডাকুয়া, রফিকুল ইসলাম, আলম রাঢ়ী, সুমন হাওলাদারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ। এছাড়া পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান ও সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদারও উপস্থিত ছিলেন।

বক্তারা শ্রমিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। আয়োজকদের মতে, এ আয়োজন শ্রমিকদের মধ্যে নতুন করে সচেতনতা ও ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy