প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১১:১৯ এএম (ভিজিট : ৫৩)

X
ধামইরহাটে উৎসব মুখর পরিবেশে ঐতিহাসিক মে দিবস পালিত
নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে।
মহান মে দিবস উপলক্ষে ধামইরহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শুক্রবার সকাল ১০ টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধামইরহাট উপজেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব হাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৭- নওগাঁ -২ আসনের সাংসদ সদস্য ইন্জিনিয়ার এনামুল হক,। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমির মাওলানা কামরুজ্জামান, সাবেক চেয়ারম্যান ও নায়েবে আমির মাওলানা আতাউর রহমান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ ও যথাযোগ্য মর্যাদায় পালন হচ্ছে এই দিবসটি। শ্রমিকদের নায্য অধিকার কর্মপরিবেশ, নিরাপদ কর্মপরিবেশ এবং সন্মানজনক জীবনের দাবিতে এই দিবসের তাৎপর্য অপরিসীম।
মে দিবসের ইতিহাস আমাদের ফিরিয়ে নিতে যায়। ১৮৮৬ সালে যুক্তরাস্ট্রের শিকাগো শহরে সেই রক্তাক্ত অধ্যায়, যেখানে ৮ ঘন্টা কর্মদিবসের দাবিতে শ্রমিকের জীবন উৎসর্গ করেছিলেন। সেই আত্মত্যাগের একটি দেশের ইতিহাস নয় বরং বিশ্ব শ্রমিক আন্দোলনের ভিত্তি প্রস্তর। প্রত্যেক শ্রমিকদের ঐক্য বদ্ধ হওয়ার আহ্বান জানান । আলোচনা শেষে ধামইরহাট নিমতলী থেকে একটি রালি বের করে এবং বিভিন্ন শ্লোগানে আমাইতাডা বাজারে গিয়ে শেষ করে।