তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

সারাদেশের মতো যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক মহান মে দিবস।শুক্রবার (১ মে) সকালে উপজেলার বিভিন্ন

2026-05-02T13:58:51+00:00
2026-05-02T13:58:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১:৫৮ পিএম   (ভিজিট : ১০৮)
X

সারাদেশের মতো যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক মহান মে দিবস।

শুক্রবার (১ মে) সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চৌরাস্তাসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকরা অংশ নেন।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর পরিবহন (রেজি. ২৬৪, ২৮৫০, ২৯৭১) এবং বাংলাবান্ধা শ্রমকল্যাণ উপ-কমিটি, বাংলাবান্ধা স্থলবন্দরের লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন, চালক সংগঠনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক র‍্যালি বের করেন।

ঢাকঢোল বাজিয়ে শ্রমিকরা আন্তর্জাতিক শ্রমিক দিবসের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে রেজি. নং ২৬০৫, ২৬৩৪, ২০০০ ও ২০৬৯-এর সংগঠনগুলোর নেতা-কর্মীরাও পৃথকভাবে আলোচনা সভায় অংশ নিয়ে মে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

পরে আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির পাশাপাশি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy