প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৬:১০ পিএম (ভিজিট : ৩৪৪)

X
হাজীগঞ্জে নাইটগার্ডের লাশ উদ্ধার
লক্ষ্মীপুরের রামগঞ্জ পাটবাজার নিউ আপন শিল্পালয় দোকানে শুক্রবার দিবাগত গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি অনুষ্ঠিত হয় ৩৫ লাখ টাকার স্বর্ণালংকার লুট এবং বাজারে অবস্থিত নৈশপ্রহরী ফরিদ মিঝির লাশ হাজিগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে।
বাজারের সিসিটিভি ফুটেজে জানা যায় রাাত আড়াই টায় বাজে সাাদা রঙ্গের একটি নোহা গাড়ি যোগে ৪/৫ জনের একটি ডাকাত দল আপন শিল্পালয় দোকানে লুট করার সময় সোনাপুর মিঝি বাড়ির শাহাজানের ছেলে রামগঞ্জ বাজারের নৈশপ্রহরী ফরিদ মিঝি(৪৪) বাঁধা দিলে হাতাতির একপর্যায় জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। পরে হাজীগঞ্জ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
দোকানটির মালিক রূপণ শীল জানান, সকালে দোকান খুলতে এসে দেখা যায় দোকানের শাটারের তালা ভাঙ্গা দোকানের ভিতরে ঢুকতেই দেখা যায় সুকেইচ ও মাঝের পার্টিশনের বেড়া ভাঙ্গা ছোট একটি সন্দুক ছিল যাহা তুলে নিয়ে যায় সন্দুকটি ওজন ছিলো ২৫০ কেজির মত।
ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই খবর হয় রামগঞ্জ বাজারের নাইটগার্ড ফরিদ নিখোঁজ হন। পরে হাজীগঞ্জ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত নাইটগার্ড ফরিদের পরিবারের সদস্যদের হাজীগঞ্জ থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
ঘটনার পেছনে ডাকাতি ও হত্যার কোনো যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। চাঞ্চল্যকর এই ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।