কেন্দুয়ায় রাতের আঁধারে বিধবা নারীর বসতঘরে আগুন

কেন্দুয়া প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়ায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দেয়া আগুনে এক বিধবা নারীর বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার এক রিকিত অভিযোগ পাওয়া গেছে।গত বৃহস্পতিবার

2026-05-02T20:55:30+00:00
2026-05-02T20:55:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় রাতের আঁধারে বিধবা নারীর বসতঘরে আগুন
কেন্দুয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৮:৫৫ পিএম   (ভিজিট : ১৪২)
বিধবা নারীর বসতঘরে আগুন
X

বিধবা নারীর বসতঘরে আগুন

নেত্রকোণার কেন্দুয়ায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দেয়া আগুনে এক বিধবা নারীর বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার এক রিকিত অভিযোগ পাওয়া গেছে। 

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার গন্ডা ইউনিয়নের বড়কালিয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার (২ মে) সরেজমিনে গিয়ে জানা যায়, মৃত রমজান আলীর স্ত্রী অভিযোগকারী বিধবা ওই নারী রাতের খাবার শেষে তিনি দুই সন্তানকে নিয়ে নিজ বসতঘরে ঘুমিয়ে পড়েন। রাতে কে-বা কারা পূর্ব শত্রুতার জের ধরে বসতঘরের পূর্ব পাশের বারান্দার জানালা দিয়ে কাপড়ের পর্দায় আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ঘরের ভেতরে থাকা পর্দা, লেপ-তোষকসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। 

তখন তাদের  চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন, এতে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। তবে ভুক্তভোগীর দাবি, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে ও তার সন্তানদের পুড়িয়ে মারার উদ্দেশ্যে এ ঘটনা ঘটাতে পারে। 

স্থানীয় বাসিন্দা মো. ফেরদৌস মিয়া বলেন, আগুন লাগার ঘটনা শুনে আমিসহ অনেকেই এসেছিলেন। ঘটনাটি সত্য, প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে। ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে গত ১ মে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। 

এ বিষয়ে কেন্দুয়া থানার  অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদের সাথে মুুটোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি  খতিয়ে দেখা হচ্ছে।তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy