সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় অবস্থিত একটি ভাঙারি দোকানে অক্সিজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নছিমন ভ্যান চালক নিহত হয়েছে। এঘটনায়

2026-05-02T22:03:40+00:00
2026-05-02T22:03:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১০:০৩ পিএম   (ভিজিট : ৭৮)
অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
X

অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় অবস্থিত একটি ভাঙারি দোকানে অক্সিজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নছিমন ভ্যান চালক   নিহত হয়েছে। এঘটনায় আহত হন চাচা-ভাতিজা।  

শনিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার বড় কুমিরা এলাকার মাজার গেইট  এলাকায় এ ঘটনাটি ঘটে। এদিকে স্থানীয়রা জানান, কুমিরা ইউনিয়নে অবস্থিত ইসমাইল আয়রন মার্ট নামক একটি ভাঙারি দোকানে নছিমন ভ্যান) থেকে অক্সিজেন সিলিন্ডার খালাস করছিলেন। এ সময় একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। 

ঘটনাস্থলে নিহত হন কুমিল্লা জেলার মৃত মোঃ বাচ্চু মিয়ার ছেলে নছিমন চালক আরমান(৩০)| মারাত্বক আহত হন দোকানের মালিক মোঃ কামাল ও তার ভাতিজা হেলাল উদ্দিন| এ বিষয়ে ঘটনাস্থলে ছুটে আসা ওই এলাকার সংরক্ষিত মহিলা মেম্বার ফাতেমা বেগম বলেন,  এ ঘটনার খবর পেয়ে এখানে এসে আমি জানতে পেরেছি ভাঙারি দোকানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এসময় এক নছিমন ভ্যান চালক নিহত হয়েছে। তার ভ্যান থেকে সিল্ডিারগুলো নামাতে গিয়ে এঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন  দুজন। 

পুলিশ জানায় এ ঘটনায় গুরুত্ব আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে জমে থাকা গ্যাসে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। কিন্তু আহতদের দ্রুত চিকিৎসা সেবা পেতে স্থানীয়রা কাছাকাছি স্থানে অবস্থিত চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান বলে খবর পাওয়া গেছে।

এদিকে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিভিল ডিফেন্স এর সাব কর্মকর্তা আহসান আলী জানান, তিনি এঘটনার সংবাদ পেয়ে এসে জানতে পারেন নছিমন ভ্যান থেকে অক্সিজেন নামানোর সময় একটি বিষ্ফোরণ হয়ে আরমান নামের নছিমন ভ্যান চালক মারা গেছেন। এসময় দুজন গুরুতর আহত হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। 

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মহিনুল ইসলাম বলেন, এঘটনায় নিহত ব্যাক্তিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আর আহতরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy