লাউয়াছড়া উদ্যানে সড়কে ঝড়- বৃষ্টিতে গাছ পড়ে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

সারাবাংলা

লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের ওপর দুটি বড় গাছ পড়ে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।শনিবার

2026-05-03T12:55:30+00:00
2026-05-03T12:55:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লাউয়াছড়া উদ্যানে সড়কে ঝড়- বৃষ্টিতে গাছ পড়ে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১২:৫৫ পিএম   (ভিজিট : ৫২)
লাউয়াছড়া উদ্যানে সড়কে ঝড়- বৃষ্টিতে গাছ পড়ে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ
X

লাউয়াছড়া উদ্যানে সড়কে ঝড়- বৃষ্টিতে গাছ পড়ে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের ওপর দুটি বড় গাছ পড়ে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। 

শনিবার দুপুরে উদ্যানের মেইন গেট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

ঘটনার ফলে সড়কের উভয় পাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কমলগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল থেকে টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে দুপুরের দিকে গাছ দুটি উপড়ে সড়কের ওপর পড়ে যায়, ফলে উভয় দিকের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে বন্যপ্রাণী বিভাগ, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায়  ৩ ঘণ্টা চেষ্টার পর গাছ অপসারণ করা হলে সড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, “দুপুরের ঝড়-বৃষ্টিতে গাছ পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। পরে বনকর্মীরা ফায়ার সার্ভিসের সহায়তায় গাছ অপসারণ করে পরিস্থিতি স্বাভাবিক করেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে ২-৩ ঘণ্টা সময় লাগে।”

এদিকে শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানায়, শুক্রবার (১ মে) সকাল ৬টা থেকে শনিবার বিকেল ৩টা পর্যন্ত এলাকায় ১৭৩.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy