প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৩:০৪ পিএম (ভিজিট : ২২৬)

X
মির্জাপুরে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
টাঙ্গাইলের মির্জাপুরে ৩শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শনিবার রাত প্রায় সাড়ে ৯টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার লতিফপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের হোসাইন উদ্দিনের ছেলে শওকত হোসেন(৪৮)।
ডিবি পুলিশ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোড়াই ফ্লাইওভারের উত্তর পাশের একটি ভবনে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে মাদক কারবারিকে আটক করা হয়।এসময় তার দেহ তল্লাশি করে ৩শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মির্জাপুর থানার উপপরিদর্শক(এসআই)রাশেদ ফজল সাংবাদিকদের বলেন,এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।