বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশু খালেদের মৃত্যু

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

মাদ্রাসায় ভর্তি হতে পারল না খালেদ। বাবার মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে ৭ বছরের শিশু খালেদ এর মর্মান্তিক

2026-05-03T15:10:52+00:00
2026-05-03T15:28:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশু খালেদের মৃত্যু
দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৩:১০ পিএম  আপডেট: ০৩.০৫.২০২৬ ৩:২৮ পিএম  (ভিজিট : ২৩২)
X

মাদ্রাসায় ভর্তি হতে পারল না খালেদ। বাবার মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে ৭ বছরের শিশু খালেদ এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদিকে মৃত্যুর খবরে চলছে আত্মীয় স্বজনদের মাঝে শোকের মাতম। 

মৃত খালেদ উপজেলার রসুলপুর গ্রামের মোয়াজ্জেম হোসেন স্বপনের দ্বিতীয় ছেলে। 

জানাযায়, ঘটনার  আগে শিশুটির বাবা মোয়াজ্জেম হোসেন স্বপন ভূইয়া তাকে জীবনের প্রথম মাদ্রাসায় ভর্তি করানোর উদ্যেশে তার নিজ বাড়ি থেকে মটর সাইকেলের পেছনে বসিয়ে নিয়ে যাওয়ার পথে উপজেলার আজগর আলী মুন্সি  বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মটর সাইকেল থেকে পরে যায় খালেদ এসময় পেছন থেকে আসা কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশুর খালেদের মৃত্যু হয়। 

শিশুটির বাবা মোয়াজ্জেম হোসেন স্বপন জানান, খালেদকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলাম রাস্তায় আধা ভাঙ্গা ইট দেওয়ার কারণে মটর সাইকেলের চাকার নিচে ইট পরলে নিয়ন্ত্রণ রাখতে পারিনি এমতঅবস্থায় ছেলে রাস্তায় পরে গেলে পেছন থেকে কাভার্ড ভ্যান এসে চাপা দেওয়ার সাথে সাথে খালেদ পিষ্ট হয়ে মারা যায়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর শিশুটিকে হাসপাতালে নেওয়া উচিত ছিল। তবে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। বিষয়টি হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে এবং প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy