বাঞ্ছারামপুরে মা-বাবার সামনে ছেলের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মা-বাবার সামনে ব্লেড দিয়ে গলা কেটে এমারুল নামে এক যুবক আত্মহত্যা করেছে।মৃতআমারুল (২৫) ভুরভুরিয়া গ্রামের চর

2026-05-03T16:06:26+00:00
2026-05-03T16:06:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাঞ্ছারামপুরে মা-বাবার সামনে ছেলের আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৪:০৬ পিএম   (ভিজিট : ৮৫)
বাঞ্ছারামপুরে মা-বাবার সামনে ছেলের আত্মহত্যা
X

বাঞ্ছারামপুরে মা-বাবার সামনে ছেলের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মা-বাবার সামনে ব্লেড দিয়ে গলা কেটে এমারুল নামে এক যুবক আত্মহত্যা করেছে। 

মৃত আমারুল (২৫) ভুরভুরিয়া গ্রামের চর এলাকার আরফাত মিয়ার ছেলে।

শনিবার (২ মে) দুপুরে উপজেলার ছলিমাবাদ ইউনিয়ন ভুরভুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় এমারুল নিজ মা-বাবার সামনেই ব্লেড দিয়ে নিজের গলা কেটে ফেলেন। বৃদ্ধ মা-বাবা তাকে রক্ষা করার চেষ্টা করলেও শারীরিক অসামর্থ্যের কারণে ব্যর্থ হন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে রাত ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের বোন বকুল জানান, এমারুল তাদের একমাত্র ভাই ছিলেন এবং বাবার সঙ্গে কৃষিকাজ করতেন। কয়েকদিন আগে তিনি একটি রিহ্যাব সেন্টার থেকে বাড়িতে ফেরেন। এরপর থেকেই তিনি মানসিকভাবে অস্থির ছিলেন।

তিনি আরও জানান, এমারুল মাদকাসক্ত ছিলেন এবং মানসিক সমস্যাতেও ভুগছিলেন। কি কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা পরিবার নিশ্চিতভাবে বলতে পারছে না।

বাঞ্ছারামপুর থানার ওসি মোহাম্মদ ইয়াসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্লেড দিয়ে গলা কেটে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। নিহত যুবক মাদকাসক্ত ছিলেন ও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে পরিবার জানিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy