ঝালকাঠি জেলা ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি

সারাবাংলা

ঝালকাঠি জেলা ছাত্রদলের নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। সৈয়দ আলী হাসানকে আহ্বায়ক ও সাইদুল ইসলাম রনিকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়।

2026-05-03T17:34:26+00:00
2026-05-03T17:34:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠি জেলা ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৫:৩৪ পিএম   (ভিজিট : ৩৪৬)
ফাইল ছবি
X

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝালকাঠি জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন স্বাক্ষরিত এ কমিটির ঘোষণাপত্র ঝালকাঠিতে পৌঁছায়।


নব ঘোষিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ আলী হাসান এবং সদস্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন সাইদুল ইসলাম রনি এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন আহাম্মেদ সালাহউদ্দিন।


নবগঠিত এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আরও চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন, ছাত্রনেতা যুবায়ের তালুকদার মিসকাত, কেশব সুমন সরকার, তাওহিদ হোসেন এবং মো. মুবিনুল ইসলাম সাদ্দাম।


ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরের মাধ্যমে জেলা ছাত্রদলের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনাও প্রদান করা হয়েছে।


এদিকে, নতুন কমিটি ঘোষণার পর জেলা ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তারা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করা।






  বিষয়:   ঝালকাঠি ছাত্রদল  ছাত্রদল কমিটি  সৈয়দ আলী হাসান  সাইদুল ইসলাম রনি  ঝালকাঠি রাজনীতি। 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy