চট্টগ্রামে ৫ ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, শাখায় তালা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের জমানো টাকা ফেরত ও হেয়ার কাট বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন আমানতকারীরা। খাতুনগঞ্জে ইউনিয়ন ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধরা।

2026-05-03T18:48:15+00:00
2026-05-03T18:48:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে ৫ ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৬:৪৮ পিএম   (ভিজিট : ২৩৩)
চট্টগ্রামে ৫ ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
X

চট্টগ্রামে ৫ ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

একীভূত হওয়া ৫টি ব্যাংকের জমানো টাকা ফেরত ও ‘হেয়ার কাট’ (আমানতের অর্থ কর্তন) বাতিলের দাবিতে চট্টগ্রামের খাতুনগঞ্জে বিক্ষোভ করেছেন আমানতকারীরা। রোববার সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়। একপর্যায়ে দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ গ্রাহকরা খাতুনগঞ্জের ইউনিয়ন ব্যাংকের একটি শাখায় তালা ঝুলিয়ে দেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ প্রতীক্ষার পরও ব্যাংক কর্তৃপক্ষ পাওনা টাকা নিয়ে গড়িমসি করছে। তাদের দাবি, ব্যাংকে লাখ লাখ টাকা জমা থাকলেও উত্তোলনের সময় মাত্র এক হাজার টাকা দেওয়া হচ্ছে, যা চরম অযৌক্তিক।

আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, "নতুন সরকার আসার পর আমরা আশা করেছিলাম আমাদের দীর্ঘদিনের সংকট কাটবে। কিন্তু গত দুই মাসেও কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। বাধ্য হয়েই আমরা আবারও রাজপথে নেমেছি।"

উল্লেখ্য, আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়ায় সম্প্রতি এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলে 'সম্মিলিত ইসলামী ব্যাংক' গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।




  বিষয়:   চট্টগ্রাম ব্যাংক বিক্ষোভ  আমানতকারীদের আন্দোলন  ইউনিয়ন ব্যাংক খাতুনগঞ্জ  সম্মিলিত ইসলামী ব্যাংক  ব্যাংক গ্রাহক হয়রানি। 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy