‘ছিঁড়ে গেছে শিকল, হেলে গেছে পিলার’

শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের কুতুবদিয়ায় সি-ট্রাকের জন্য দেওয়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জেটির সামনে থাকা পিলার হেলে গেছে এবং ছিঁড়ে

2026-05-03T22:01:22+00:00
2026-05-04T16:04:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘ছিঁড়ে গেছে শিকল, হেলে গেছে পিলার’
শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১০:০১ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ৪:০৪ পিএম  (ভিজিট : ১৭৭)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় সি-ট্রাকের জন্য দেওয়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জেটির সামনে থাকা পিলার হেলে গেছে এবং ছিঁড়ে গেছে শিকল। এ নিয়ে দুর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রীরা।

রবিবার (৩ মে) বিকেলে হঠাৎ একটি শব্দ হয়ে পিলারটি হেলে যায় এবং শিকল ছিঁড়ে যায় বলে প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চারটি পিলারের মধ্যে মাঝখানের একটি পিলার হেলে গেছে। সে-সঙ্গে তিনটিতে ছিঁড়ে গেছে শিকল। দ্রুত সময়ের মধ্যে এটি ঠিক করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রী ও স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী শাহেদুল ইসলাম মুরাদ বলেন, জেটিতে আমরা কয়েকজন দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি শব্দ হয়। আমরা গিয়ে দেখি পিলার হেলে গেছে। সে-সঙ্গে ছিঁড়ে গেছে শিকলও। দ্বীপবাসীর স্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপসহকারী প্রকৌশলী রুদ্র বলেন, বিষয়টি তিনি শুনেছেন। প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে—দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy