কালিয়ায় টেকাব প্রকল্পে আইসিটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের কালিয়ায় উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি প্রতিপাদ্যে “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার

2026-05-04T11:09:26+00:00
2026-05-04T11:09:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিয়ায় টেকাব প্রকল্পে আইসিটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১১:০৯ এএম   (ভিজিট : ৭৩)
কালিয়ায় টেকাব প্রকল্পে আইসিটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত
X

কালিয়ায় টেকাব প্রকল্পে আইসিটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত

নড়াইলের কালিয়ায় উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় "প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" প্রতিপাদ্যে “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)” প্রকল্পের অধীনে আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে দুই মাস মেয়াদী “কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং” প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩মে) বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক  স ম ওয়াহিদুজ্জামান (মিলু), উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা  মোঃ ছালাম ফয়জুল করিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল মোমিনসহ টেকাব প্রকল্পের প্রশিক্ষকবৃন্দ এবং ৪০ জন যুব ও যুব মহিলা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোজাফফার হোসাইন।

বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত যুবকদের প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।  

প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন করবে, যা ভবিষ্যতে তাদের কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy