ভোলার মনপুরায় বোটসহ ১২ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলার মনপুরায় ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা বোটসহ ১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড।রবিবার (৩ মে)

2026-05-04T11:17:02+00:00
2026-05-04T11:17:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলার মনপুরায় বোটসহ ১২ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
ভোলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১১:১৭ এএম   (ভিজিট : ১৬৯)
ভোলার মনপুরায় বোটসহ ১২ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
X

ভোলার মনপুরায় বোটসহ ১২ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড

ভোলার মনপুরায় ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা বোটসহ ১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড।

রবিবার (৩ মে) রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে জানান, ভোলার মনপুরা থানাধীন মেঘনা নদীতে একটি ইঞ্জিন চালিত যাত্রীবাহী কাঠের বোট প্রবল বাতাসের কারণে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকে। এসময় বোটে থাকা একজন যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।

এ তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড আউটপোস্ট মনপুরা হতে একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা কাঠের বোটসহ ১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। 

পরবর্তীতে উদ্ধারকৃত বোট ও যাত্রীদের নিকটস্থ মনপুরার হাজিরহাট সংলগ্ন ঘাটে পৌঁছে দেওয়া হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy