প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৪:৩৪ পিএম (ভিজিট : ৮০)

X
ফাইল ছবি
নাটোরের সিংড়ায় রফিকুল ইসলাম ওরফে রুবেল (৪৫) নামের এক মৎস্য ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার ইটালী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে ওই ব্যবসায়ীর নিজ শয়ন কক্ষ থেকে এই লাশ উদ্ধার করা হয় । নিহত ব্যবসায়ী একই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ১০ টায় নিহত ব্যক্তি রফিকুল ইসলাম ওরফে রুবেল রাত ১০ টায় স্ত্রী ও ছেলের সাথে রাগারাগি করে পাশের কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে তার গলা কাটা লাশ দেখে পরিবারের লোকজন চিৎকার চেচামেচী শুরু করেন।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক ও ব্যবসায়ীক কোন দ্ব›দ্ব থেকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যার রহস্য উৎঘাটনে পুলিশ কাজ করছে।