‘আমার মৃত্যুর পেছনে যে আছে, তার কঠিন শাস্তি চাই আব্বু’

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চিরকুট লিখে আন্নিশা আক্তার মুনিয়া খাতুন (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। ইতিমধ্যে তার চিরকুটটি

2026-05-04T18:27:00+00:00
2026-05-04T18:42:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘আমার মৃত্যুর পেছনে যে আছে, তার কঠিন শাস্তি চাই আব্বু’
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৬:২৭ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ৬:৪২ পিএম  (ভিজিট : ৮৩)
মুনিয়ার মৃত্যুর প্রতিবাদে সহপাঠীদের মানববন্ধন
X

মুনিয়ার মৃত্যুর প্রতিবাদে সহপাঠীদের মানববন্ধন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চিরকুট লিখে আন্নিশা আক্তার মুনিয়া খাতুন (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। ইতিমধ্যে তার চিরকুটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ সোমবার (৪ মে) ওই চিরকুটটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

চিরকুটের সে লিখেছে, ‘আব্বু আম্মু আমাকে তোমরা মাফ করে দিও। আমি ইচ্ছা করে মরতে চাই নাই। আমাকে মরতে বাধ্য করা হয়েছে। আমি বাঁচতে চেয়েছিলাম, আমাকে বাঁচতে দিলো না। আমি তোমাদের কথা না শুনে, এমন একজনকে বিশ্বাস করে ভুল করেছি। আমার মৃত্যুর জন্য একমাত্র নীরব দায়ী। বরাদয়দহ দক্ষিণ পাড়ার নজরুল ইসলামের ছেলে নীরব। আমাকে ভয় দেখিয়েছিলো। আমি যদি ওর কথা মতো না চলি, আমার ভিডিও সবার কাছে দিয়ে দেবে। আমি না করে দেওয়ায় ভিডিও অন্য একজনের কাছে পাঠিয়ে দিয়েছে। তাই আমার এ পথ ছাড়া আর কোনো উপায় নাই। আমার মৃত্যুর পেছনে যে আছে, আমি তার কঠিন শাস্তি চাই আব্বু। তুমি ওকে ছেড়ে দিও না। আমাকে অনেক কষ্ট দিয়েছে। আব্বু দোয়া কইরো আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়।’ 
মুনিয়ার লেখা সেই চিরকুট

মুনিয়ার লেখা সেই চিরকুট

এর আগে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা পূর্বপাড়া এলাকায় নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আন্নিশা আক্তার মুনিয়া খাতুন। সে ওই এলাকার শিক্ষক রইস উদ্দিনের মেয়ে এবং চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ বিষয়ে রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আমরা ময়নাতদন্তের রিপোর্ট এখনও পাইনি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy