সুনামগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৫

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জালালপুর এলাকায় সোমবার (৪ মে) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত

2026-05-04T20:53:05+00:00
2026-05-04T20:56:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুনামগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৫
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৮:৫৩ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ৮:৫৬ পিএম  (ভিজিট : ৪২৫)
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনা
X

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনা

সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জালালপুর এলাকায় সোমবার (৪ মে) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ মোতালেব হোসেন জানান, একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা ও ঢাকা মেট্রো-ব ১১-৭৭৬১ নম্বরের রিফাত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলেই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাসেম মিয়া নিহত হন।

ঘটনাস্থলে আরও একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মারা যান। পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। এ বিষয়ে সুনামগঞ্জ এএসপি (মিডিয়া) সুজন সরকার নিহতের সংখ্যা বেড়ে ৫ জন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় গুরুতর আহত ৪ জনকে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন।

দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy